ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নির্মাণাধীন দেয়ালে চাপা পড়ে পর্তুগালে ২ বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫২, ২১ মার্চ ২০২৩
নির্মাণাধীন দেয়ালে চাপা পড়ে পর্তুগালে ২ বাংলাদেশি নিহত
সংগ্রহিত

পর্তুগালে নির্মাণাধীন দেয়াল চাপা পড়ে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত দু’জনই ছিলেন পেশায় শ্রমিক। সোমবার (২০ মার্চ) দুপুরের দিকে ইউরোপের এই দেশটির বেজা শহরের হারদাদে ডস গ্রোস এলাকায় এই ঘটনা ঘটে।

সোমবার প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে, বেজা শহরে নির্মাণাধীন দেয়াল ধসে দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় তদন্ত চলছে। এছাড়া শ্রমিকদের কাজের অবস্থা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ এসিটি’ও তদন্তে যুক্ত রয়েছে।

পর্তুগাল রেসিডেন্ট জানিয়েছে, নিহত ওই দুই বাংলাদেশির বয়স ৪৭ এবং ৩২ বছর। তারা সেখানকার একটি কোম্পানিতে কাজ করতেন এবং ‘দেয়ালটি ধসে পড়ার সময় সিভিল কনস্ট্রাকশনের উন্নয়নমূলক কাজ করছিলেন’।

Advertisement

আরো পড়ুন>> সংসদে অনাস্থা ভোটে টিকে গেল প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সরকার

পৃথক প্রতিবেদনে পর্তুগাল পোস্টস ইংলিশ বলছে, ভুক্তভোগী ওই দুই বাংলাদেশির মৃত্যু ঘটনাস্থলেই হয়েছে বলে বাইক্সো আলেন্তেজোর উপ-আঞ্চলিক জরুরি এবং নাগরিক সুরক্ষা কমান্ডের একটি সূত্র জানিয়েছে।

সূত্রটি জানিয়েছে, নির্মাণাধীন ওই প্রাচীর এই দুই ব্যক্তির ওপরে পড়ে। দেয়াল ধসে পড়ার সময় তারা নির্মাণের কাজ করছিলেন। এতে ঘটনাস্থলেই ওই দুই ব্যক্তির মৃত্যু হয়।

সূত্র: পর্তুগাল রেসিডেন্ট

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!