ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পাকিস্তানে রকেট হামলায় পিটিআই নেতাসহ নিহত আট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৮, ২১ মার্চ ২০২৩
পাকিস্তানে রকেট হামলায় পিটিআই নেতাসহ নিহত আট
ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাভেলিয়ান এলাকায় গাড়িতে রকেট হামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই)  নেতা আতিফ জাদুন খানসহ আটজন নিহত হয়েছেন।

মঙ্গলবার দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। নিহত পিটিআই নেতা আতিফ জাদুন খান দলটির জেলা শাখার চেয়ারম্যান ছিলেন। 

পুলিশ জানায়, অ্যাবোটাবাদ জেলার লাংড়া এলাকার কাছে জাদুনের গাড়িতে অতর্কিত হামলা চালায় হামলাকারীরা। ঐ সময় সেখানে আরো সাতজন ছিলেন। তারা সবাই বাড়িতে ফিরছিলেন। রকেট চালিত গ্রেনেড (আরপিজি) দিয়ে এ হামলা চালানো হয়েছে।

Advertisement

পূর্ব শত্রুতার জেরে এ হামলা চালানো হতে পারে বলে ধারণা করছে দেশটির পুলিশ। হামলার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!