ঢাকা, শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
খুলনা শহর এখন অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। দিন যতো যাচ্ছে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ততই অবনতি হচ্ছে। প্রকাশ্যে দিনে দুপুরে অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার বাড়ছে। বাড়ছে খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণ, লুটপাটের মতো ঘটনা। পথে-ঘাটে হানা দেওয়ার পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানেও হানা দিচ্ছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। অপরাধের সব সূচকই ঊর্ধ্বমুখী হওয়ায় সাধারণ মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে।