ঢাকা,  বৃহস্পতিবার   ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সাঁথিয়ায় তালাকপ্রাপ্তা ভাগ্নিকে ধর্ষণ: ধর্ষক মামা গ্রেফতার

সাঁথিয়া (পাবনা)  প্রতিনিধি :
প্রকাশিত: ২২:০৬, ৫ নভেম্বর ২০২৬
সাঁথিয়ায় তালাকপ্রাপ্তা ভাগ্নিকে ধর্ষণ: ধর্ষক মামা গ্রেফতার
ছবি- ডেইলি বাংলাদেশ


পাবনার সাঁথিয়ায় তালাকপ্রাপ্তা ভাগ্নি (আপন চাচাতো বোনের মেয়ে) কে ধর্ষণ ও ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে গলাকেটে হত্যা করার হুমকিদাতা ছানোয়ার প্রামাণিক (৪০) কে  বুধবার দিবাগত রাতে গ্রেফতার করেছে  থানা পুলিশ। ধর্ষক ছানোয়ার প্রামাণিক সাঁথিয়া পৌরসভার ০৯ নং ওয়ার্ডের অন্তর্গত সৈয়দপুর গ্রামের ঝোমড় প্রামাণিকের ছেলে। 
ভুক্তভোগী মোরছালিনা (১৯) একই এলাকার রতনা বেগম এর মেয়ে।

মামলা সুত্রে জানা যায়, তালাকপ্রাপ্তা হওয়ার পর থেকে ভুক্তভোগী মোরছালিনা সৈয়দপুর গ্রামে তার মায়ের বাড়ীতে  থাকতো। অভিযুক্ত ছানোয়ার তার মায়ের আপন চাচাতো ভাই হয়।বিভিন্ন সময় তাদের মধ্যে কথা-বার্তা হতো, বিভিন্ন সময় অভিযুক্ত ছানোয়ার তাকে কুপ্রস্তাব দিত। ঘটনার দিন ০৮ আগষ্ট ২০২৬ তারিখে মোরছালিনা ছাগল রাখতে বাহিরে গেলে তাকে জোরপুর্বক পাট খেতে নিয়ে ধর্ষণ করে ও উক্ত ঘটনা প্রকাশ করলে গলা কেটে হত্যার হুমকি প্রদান করে ধর্ষক ছানোয়ার।
এঘটনা স্থানীয়ভাবে মিমাংশা চেষ্টায় ব্যর্থ হয়ে ৪ নভেম্বর ২০২৬ তারিখে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগী মোরছালিনার মা রতনা বেগম।

ভুক্তভোগী মোরছালিনা মা রতনা বেগম বলেন, ছানোয়ার আমার আপন চাচাতো ভাই।অথচ ঐ কুলাঙ্গার আমার মেয়েকে ধর্ষন করেছে।আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন,ধর্ষণের শিকার মোরছালিনার মা রতনা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।আমরা আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি।এবিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!