ঢাকা, শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
চীনের তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল নিয়ন্ত্রিত পরীক্ষায় জটিল সাইবার হামলা পরিচালনার সক্ষমতা দেখিয়েছে। একই সঙ্গে পৃথক পরীক্ষায় স্পষ্ট নির্দেশনা অমান্য করার প্রবণতাও দেখা গেছে। এ ঘটনায় এআই প্রযুক্তির নিরাপত্তা ও অপব্যবহারের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গবেষকেরা।