‘ডেইলি বাংলাদেশ’ ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। এই ওয়েবসাইটটি ব্যবহারের ক্ষেত্রে আপনি নিম্নলিখিত শর্তাবলী মেনে নিতে সম্মত হচ্ছেন। শর্তাবলীর সাথে একমত না হলে ওয়েবসাইটটি ব্যবহার না করার অনুরোধ জানানো হচ্ছে।
১. মেধা স্বত্ব ও কপিরাইট
ডেইলি বাংলাদেশে প্রকাশিত সকল সংবাদ, নিবন্ধ, ছবি, গ্রাফিক্স, ভিডিও, অডিও ও লোগোর স্বত্ব বাংলাদেশ কপিরাইট আইন ও আন্তর্জাতিক কপিরাইট কনভেনশন অনুযায়ী সংরক্ষিত। লিখিত অনুমতি ছাড়া কোনো কন্টেন্ট সম্পূর্ণ বা আংশিক পুনরুৎপাদন, অনুলিপি, বিতরণ বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
২. সঠিক তথ্য ও দায়িত্বশীল ব্যবহার
পাঠক ও ব্যবহারকারীরা ওয়েবসাইটে কোনো ধরনের আপত্তিকর, বেআইনি, মানহানিকর, অশ্লীল, উস্কানিমূলক কিংবা জাতীয় সংহতি বিনষ্টকারী মন্তব্য বা উপাদান পোস্ট করতে পারবেন না। ডেইলি বাংলাদেশ যেকোনো অগ্রহণযোগ্য মন্তব্য অপসারণের অধিকার সংরক্ষণ করে।
৩. তথ্যের সঠিকতা ও দায়মুক্তি
আমরা সবসময় বস্তুনিষ্ঠ ও নির্ভুল সংবাদ পরিবেশনে অঙ্গীকারাবদ্ধ। তবে তৃতীয় পক্ষ থেকে প্রাপ্ত কোনো তথ্যের ত্রুটি বা প্রযুক্তিগত সমস্যার জন্য সৃষ্ট কোনো ক্ষতির ক্ষেত্রে ডেইলি বাংলাদেশ দায়ী থাকবে না।
৪. বহিরাগত লিংক
আমাদের সংবাদের সুবিধার্থে অন্যান্য ওয়েবসাইটের লিংক সংযুক্ত থাকতে পারে। ঐসকল বহিরাগত সাইটের কন্টেন্ট বা গোপনীয়তা রক্ষার বিষয়ে ডেইলি বাংলাদেশ কোনো দায় বহন করে না।
৫. শর্তাবলী পরিবর্তন
ডেইলি বাংলাদেশ কর্তৃপক্ষ পূর্ব নোটিশ ছাড়াই যেকোনো সময় এই ব্যবহারের শর্তাবলী সংশোধন বা পরিবর্তনের পূর্ণ অধিকার রাখে। পরিমার্জিত শর্তাবলী ওয়েবসাইটে প্রকাশের সাথে সাথে তা কার্যকর হবে।