নারায়ণগঞ্জের চাষাঢ়ায় শুভ চন্দ্র দাস (৩০) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, পরিকল্পিতভাবে শুভকে ঘটনাস্থলে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে হত্যা করা হয়।