ঢাকা,  রোববার   ১১ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

বন্দরে নির্জন স্থানে পড়েছিল মাদক কারবারির লাশ

হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪০, ১১ অক্টোবর ২০২৬
বন্দরে নির্জন স্থানে পড়েছিল মাদক কারবারির লাশ
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ বন্দরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাসেল (৩৬) নামে এক মাদক কারবারি নিহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৭টায় বন্দর থানার দক্ষিণ ঘারমোড়াস্থ হাজী আসমত উল্ল্যাহ স্কুলের পিছনে নির্জন স্থানে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। 

নিহত মাদক কারবারি রাসেল বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দক্ষিণ ঘারমোড়া এলাকার বাসিন্দা।  

হত্যাকাণ্ডের ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন শেষে  মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। 

এ ব্যাপারে বন্দর থানার ওসি জামাল উদ্দিন গণমাধ্যমেকে জানান, নিহত রাসেল গত ২ সপ্তাহ আগে জেল থেকে বের হয়েছেন। গতকাল রাতে তাকে নির্জন স্থান থেকে লাশ উদ্ধার করা  হয়েছে। তবে কে বা কারা হত্যা করেছে এখনও জানা যায়নি। তবে ঘটনার পর পরই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য পুলিশের কয়েকটি টিম মাঠে কাজ করছে। 

ডেইলি-বাংলাদেশ/জেডআই
লিংক সফলভাবে কপি হয়েছে!