ঢাকা,  শনিবার   ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

আখাউড়ায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৭, ১০ অক্টোবর ২০২৬
আখাউড়ায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
আখাউড়ায় বিশেষ অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার। ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর রেলওয়ে কলোনি এলাকার রেনু মিয়ার ছেলে রফিকুল ইসলাম রফিক এবং মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পট্টি বান্দাইল এলাকার ইউসুফ মিয়ার ছেলে অনিক খান সুজন। তিনি বর্তমানে ঢাকার সাভারের উলাইল এলাকার রাজিয়া ভিলা, ময়লার মোড়ে বসবাস করেন।

শনিবার দুপুরে আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর রেলওয়ে কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় চার কেজি গাঁজাসহ দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা গাঁজা জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। মাদকসহ অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/আখাউড়া/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!