ঢাকা,  রোববার   ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইসলামপুরে ৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:১২, ৪ অক্টোবর ২০২৬
ইসলামপুরে ৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক
ইসলামপুরে ৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক । ছবি- ডেইলি বাংলাদেশ।

ইসলামপুরে চার কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। ইসলামপুর থানা-পুলিশ রোববার (৪ অক্টোবর) দুপুরে পৌর শহরের বেপারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদেকে  আটক করে।
আটকরা হলো বেপারীপাড়া এলাকার হারজুল বেপারীর ছেলে সোহেল রানা (৫০) এবং আব্দুর রশিদের ছেলে রাজা মিয়া (৪০)।
ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানার নেতৃত্বে গোপন খবরের ভিত্তিতে পুলিশের একটি দল বেপারীপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় নিজ বসতঘরে থেকে সোহেল রানাকে আটক করে পুলিশ। তাঁর ঘরে থাকা রাজা মিযাকেও পুলিশ আটক করে। ঘরে তল্লাশি করে চার কেজি গাঁজা জব্দ করা করা। এ ব্যাপাের এসআই মো. জুনায়েদ হাসান বাদী হয়ে আটক ওই দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, 'দুই মাদক কারবারিকে মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরাে বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অভিযান অব্যাহত রয়েছে। মাদককাণ্ডে জড়িতদের কোনো ধরনের ছাড় দেয়া হবে না। 

 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!