ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

সাটুরিয়ায় বিএনপি নেতার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৬, ২৯ নভেম্বর ২০২৬
সাটুরিয়ায় বিএনপি নেতার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ
সংগৃহীত ছবি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ধানকোড়া ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো. মতিউর রহমানের বসতবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বাহির কামতা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ার পর দুর্বৃত্তরা মতিউর রহমানের বাড়িতে আগুন দেয়। এ সময় তার বাবা আব্দুল জলিল জেগে ছিলেন। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভান।

এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ঘরের শোয়ার কক্ষে রাখা ধানের বস্তায় আগুন লাগে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, খবর পেয়ে তিনি নিজে ঘটনাস্থলে যান। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!