ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
আটপাড়ায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় তুঙ্গে রাহাত হোসেন
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৫ নং তেলিগাতী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মো. রাহাত হোসেন।
রাহাত হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত থেকে তিনি তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন। নবম শ্রেনী থেকে ছাত্রদলের রাজনীতিতে জড়িয়ে বিগত সরকারের সময়ে আটপাড়া থানায় ৮টি মিথ্যা ও গায়েবি মামলায় দীর্ঘদিন কারাগারে ছিলেন! ৫ আগস্ট পরবর্তী সময়ে তেলিগাতীতে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেড় মাস নেতাকর্মীদের নিয়ে তেলিগাতী ইউনিয়নের বিভিন্ন বাজার ও গ্রামগুলোতে পাহারার ব্যাবস্থা করেছেন।
স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, তরুণ, শিক্ষিত, স্পষ্টবাদী ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা হিসেবে এলাকায় ইতোমধ্যে তার বেশ পরিচিতি রয়েছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের কাছেও তিনি একজন সদালাপী ও জনবান্ধব তরুণ নেতা হিসেবে পরিচিত।
প্রার্থিতা প্রসঙ্গে রাহাত হোসেন বলেন, “তেলিগাতী ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত, মাদক ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যুব সমাজের কর্মসংস্থান হবে আমার প্রধান অগ্রাধিকার।”
তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদকে জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়া হবে এবং সব ধরনের সরকারি সেবা স্বচ্ছতার সঙ্গে নিশ্চিত করা হবে।
এদিকে তার প্রার্থিতার খবরে তেলিগাতী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নেতাকর্মী, সমর্থক ও সাধারন মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে আসন্ন নির্বাচনে তিনি দলীয় সমর্থন পেলে সবচেয়ে ভোট পেয়ে সারা বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করতে পারেন।