ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]
রাশেদ আল মাহমুদ তিতুমীর

অলিগার্কিক ব্যবস্থায় বিদ্যুৎ ও জ্বালানি খাত ধ্বংস হয়েছে: উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪৮, ২৮ নভেম্বর ২০২৬
অলিগার্কিক ব্যবস্থায় বিদ্যুৎ ও জ্বালানি খাত ধ্বংস হয়েছে: উপদেষ্টা
সংগৃহীত ছবি

অতীতের সরকার অলিগার্কিক ব্যবস্থার মাধ্যমে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেছেন, প্রকৃত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এ খাতকে অলিগার্কিক ব্যবস্থা থেকে পুনরুদ্ধার ও সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার।

শনিবার সকালে তিন দিনব্যাপী বাংলাদেশ এনার্জি কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আমদানিনির্ভর ও জীবাশ্ম জ্বালানিকেন্দ্রিক ব্যবস্থা থেকে বেরিয়ে বহুমুখী, দক্ষ ও পরিবেশবান্ধব জ্বালানিব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

তিনি আরও বলেন, প্রকৃত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জ্বালানি খাতকে অলিগার্কিক ব্যবস্থার প্রভাব থেকে মুক্ত করে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় নবায়নযোগ্য জ্বালানি তহবিল গঠনের পরিকল্পনার কথা তুলে ধরে জ্বালানি খাতকে শক্তিশালী ও টেকসই করার ওপর জোর দেন তিনি।

এ ছাড়া মাতারবাড়ীকে এনার্জি হাব হিসেবে গড়ে তোলা এবং বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি লিমিটেডকে (বাপেক্স) আধুনিকায়নের পরিকল্পনার কথাও তুলে ধরেন রাশেদ আল মাহমুদ তিতুমীর।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!