লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে নাতি-নাতনিসহ এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয়দের ধারণা, বৃদ্ধ পানিতে ডুবে যাওয়ার পর তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে দুই শিশু পানিতে ডুবে মারা যায়।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আবু সিদ্দিক (৭০), তার নাতি পিয়াস (৮) ও নাতনি পপি আক্তার (৬)।