ঢাকা,  বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের বিক্ষোভ

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১১, ২৯ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের বিক্ষোভ
জামায়াতের বিক্ষোভের একাংশ-

২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার বর্বরোচিত হামলায় জড়িতদের বিচার ও দায়ের করা মামলা পুনরায় সচল করে জড়িতদের গ্রেপ্তার এবং শাস্তির দাবীতে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের বিক্ষোভ মিছিল ও সামাবেশ করেছে জামায়াত।

বুধবার (২৮অক্টোবর) বিকালে জেলা জামায়াতের আয়োজনে এ বিক্ষোভ হয়। মিছিলটি শহরের দক্ষিণ তেমুহনী থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনীতে এসে শেষ হয়।

এসময় এসময় সংক্ষিপ্ত সমাবেশে জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি নুর নবী ফারুক বলেন, শেখ হাসিনা বাংলাদেশে চট করে ঢুকে পড়বে আমরা বাংলাদেশের জনগণ ঘুমাই নাই, আমরা খপ করে ধরে ফেলব, আমরা রেডি আছি।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, সেক্রেটারী এআর হাফিজ উল্লাহ, সহকারী সেক্রেটারী মাওলানা নাসির উদ্দীন মাহমুদ, এডভোকেট মহসিন কবির মুরাদ, চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর রেজাউল ইসলাম খান সুমন, শহর সেক্রেটারী হারুনুর রশিদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্লাহ পাটোয়ারী প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/লক্ষ্মীপুর
ট্যাগ: জামায়াত
লিংক সফলভাবে কপি হয়েছে!