রামগতিতে অর্ধগলিত মরদে উদ্ধার, পরিচয় খুঁজছে পুলিশ
লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলি এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় নৌ-পুলিশ। এর আগে গত (১৪ সেপ্টেম্বর) সোমবার উপজেলার চরআলগী ইউনিয়নের চর টবগী গ্রাম সংলগ্ন মেঘনা নদীর তীর থেকে গভীর রাতে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, মরদেহের সিংহভাগ পচে-গলে বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। একই কারণে মৃত্যুর সঠিক কারণও প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
.png)
বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ডেইলি বাংলাদেশকে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর রহস্য উদঘাটনে নৌ-পুলিশের পক্ষ থেকে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোনো স্বজন বা পরিচিত ব্যক্তি মরদেহটি শনাক্ত করতে পারলে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পুলিশ।