ঢাকা,  রোববার   ২২ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

[ অর্থনীতি ]

টানা ৯ দফায় কমল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৮, ২২ নভেম্বর ২০২৬
টানা ৯ দফায় কমল সোনার দাম
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। গতকাল শনিবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৬ হাজার ১৮২ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এ নিয়ে টানা ৯ দফায় সোনার দাম কমল মোট ৩৪ হাজার ৬৯০ টাকা। এর আগে গত শুক্রবারও সোনার দামে বড় ধরনের পতন হয়। সেদিন প্রতি ভরিতে দাম কমানো হয়েছিল ১০ হাজার ৯৫৪ টাকা।

বাজুস জানায়, নতুন করে দাম সমন্বয়ের ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৮৯০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ৫ হাজার ১৫ টাকা কমিয়ে করা হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা।

অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৫৪১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।

এর আগে গত ২০ নভেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমানো হয়েছিল ১০ হাজার ৯৫৪ টাকা।

এ ছাড়া ১৯ নভেম্বর ৩ হাজার ২৬৬ টাকা, ১৮ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৪ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!