ঢাকা,  রোববার   ২২ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

চাটমোহর উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার-৩

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫২, ২২ নভেম্বর ২০২৬
চাটমোহর উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার-৩
ছবি- ডেইলি বাংলাদেশ

 


চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ পাবনার চাটমোহর উপজেলা শাখার সভাপতি হুমায়ুন কবীরসহ ৩ জনকে গ্রেফতার করেছে চাটমোহর থানা পুলিশ।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ অলিউর রহমান জানান, শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে উপজেলার হরিপুর থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা শাখার সভাপতি হুমায়ুন কবীরকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান, এর আগে সন্ধ্যার দিকে গুনাইগাছা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ রাসেল হোসেন এবং ছাত্রলীগকর্মী রাশেদুল ইসলাম নামে আরো দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা চাটমোহরে নাশকতার চেষ্টা করছিল। তাদের বিরুদ্ধে চাটমোহর থানায় মামলা রয়েছে। আসামিদের রবিবার পাবনা জেল হাজতে প্রেরণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!