ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরের মেঘনায় জাটকা ধরায় নিষেধাজ্ঞা শুরু, চলবে ৮ মাস

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫১, ৩১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুরের মেঘনায় জাটকা ধরায় নিষেধাজ্ঞা শুরু, চলবে ৮ মাস
ছবি: ডেইলি বাংলাদেশ

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক্ষণের লক্ষ্যে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে জাটকা আহরণে আট মাসের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। শনিবার (৩১ অক্টোবর) মধ্যরাত থেকে কার্যকর হওয়া এ নিষেধাজ্ঞা চলবে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত।

নিষেধাজ্ঞার আওতায় ২৫ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ বা জাটকা আহরণ, পরিবহণ, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এর আগে, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় গত ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ পরিচালনা করা হয়।

নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য অধিদপ্তরের পাশাপাশি জেলা ও উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড এবং নৌ পুলিশ মাঠে থাকবে। জাটকা আহরণ ও বেচাকেনা বন্ধে তারা অভিযান পরিচালনা করবে।

ডেইলি-বাংলাদেশ/লক্ষ্মীপুর/এমকে
ট্যাগ: ইলিশ
লিংক সফলভাবে কপি হয়েছে!