ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

এইচএসসিতে ফেল করায় শিক্ষার্থীর মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৮, ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল করায় শিক্ষার্থীর মৃত্যু
সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের কমলনগরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবরের পর ভূমিকা রানী দাস (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

ভূমিকা কমলনগর উপজেলার হাজিরহাট উপকূল সরকারি কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। প্রকাশিত ফলাফলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে তিনি অকৃতকার্য হন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর ওই শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে পরিবার ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/লক্ষ্মীপুর/এমকে
ট্যাগ: মৃত্যু
লিংক সফলভাবে কপি হয়েছে!