ভোরের কোমল আলো আর শঙ্খ-ঘণ্টার ধ্বনিতে মুখর কাহারোলের কান্তনগর মন্দির। কীর্তনের সুরে মুখর মন্দির প্রাঙ্গণ। পূজা-অর্চনা শেষে ভক্তদের সঙ্গে নিয়ে ঢেপা নদীর কান্তনগর ঘাটের পথে এগিয়ে যান ভগবান শ্রীকৃষ্ণের আরেক রূপ ‘কান্তজিউ বিগ্রহ’। কারও হাতে ফুল, কারও হাতে প্রদীপ। সবার চোখেমুখে ভক্তি আর প্রার্থনা। নদীর তীরে পৌঁছানোর পর আধ্যাত্মিক সেই আবহ যেন আরও গভীর হয়ে ওঠে।