তীব্র গরম আর অসহনীয় লোডশেডিংয়ে স্বস্তি পেতে ময়মনসিংহে আবারও বাড়ছে তালপাতার হাতপাখার কদর। আধুনিক প্রযুক্তির প্রভাবে হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী এই কুটিরশিল্প নতুন করে তৈরি হয়েছে চাহিদা। গরমের দুপুরে যখন বাতাসও থমকে দাঁড়ায়, তখন স্বস্তির শীতলতা নিয়ে হাজির হয় তালপাতার পাখা। একসময় বিদ্যুৎবিহীন বাংলার গ্রামীণ জীবনে গরমে ভরসা ছিল এই হাতপাখাই। ময়মনসিংহের ফুলবাড়িয়ার বিদ্যানন্দ গ্রামের প্রায় আড়াইশটি পরিবার জড়িত তাল পাতার হাত পাখা তৈরির কাজে।