হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ৩ হাজার ৮০০ ইয়াবাসহ এক নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৯। এর আগে রোববার রাত ১টার দিকে মাধবপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।