ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৬, ৮ নভেম্বর ২০২৬
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
সংগৃহীত ছবি

হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) দিবাগত গভীর রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের কাছে অবস্থিত স্মৃতিস্তম্ভটিতে আগুন দেওয়া হয়। এতে স্মৃতিস্তম্ভের নিচের অংশের বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে হঠাৎ স্মৃতিস্তম্ভটিতে আগুন জ্বলতে দেখা যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছেন।

কে বা কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিষিদ্ধ আওয়ামী লীগের সুশান্ত, আলমগীর, মোতাচ্ছির ও মিজান গ্রুপের নেতৃত্বে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে। এসব দাবির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক রোববার সকালে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত করে জড়িতদের শনাক্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!