[ দেশজুড়ে ]
হবিগঞ্জে ভুয়া চিকিৎসক সন্দেহে একজন আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
হবিগঞ্জ শহরের শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট এলাকার মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে মো. আরিফ মিয়া নামে এক ব্যক্তিকে ভুয়া চিকিৎসক সন্দেহে আটক করেছে এসআরবি ও জেলা প্রশাসনের যৌথ দল। রোববার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, আরিফ মিয়া দীর্ঘদিন ধরে ‘ডা. মীর মাহবুব রহমান’ পরিচয়ে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। অভিযানের সময় তিনি তার চিকিৎসাগত যোগ্যতা ও চিকিৎসাসেবা প্রদানের বৈধতার পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি।
অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল নাদরুন বিন আকন বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এ সময় এসআরবির ক্যাপ্টেন মোশারফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/জেডআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!