ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় তিন ছাত্রকে ধারাবাহিকভাবে বলাৎকারের অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক আবুল বাশারকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে কোটচাঁদপুর থানায় মামলা করলে তাকে গ্রেপ্তার করা হয়।