ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শৈলকুপায় সাপের কামড়ে প্রাণ গেল কিশোরের

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৬, ২১ সেপ্টেম্বর ২০২৬
শৈলকুপায় সাপের কামড়ে প্রাণ গেল কিশোরের
শৈলকুপায় সাপের কামড়ে কিশোর অন্তর হোসেনের মৃত্যুতে স্বজনদের আহাজারি। ছবি: ডেইলি বাংলাদেশ

ঝিনাইদহের শৈলকুপায় সাপের কামড়ে অন্তর হোসেন (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার সারুটিয়া ইউনিয়নের গোসাইডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত অন্তর হোসেন ওই গ্রামের উজ্জ্বল হোসেনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিল অন্তর। রাত আনুমানিক ১টার দিকে ঘুম ভেঙে গেলে ডান কানে তীব্র ব্যথা অনুভব করে সে। পরে মাকে ডাকলে তার মা তাকে নাপা ওষুধ খেতে দেন। তবে এতে ব্যথা না কমায় রাত ৩টার দিকে তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

Advertisement

সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে রাত ৪টার কিছু সময় পর হাসপাতালে পৌঁছালে অ্যাম্বুলেন্সের ভেতরেই অন্তরের মৃত্যু হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, সাপের কামড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ঝিনাইদহ
লিংক সফলভাবে কপি হয়েছে!