ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝিনাইদহে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৭, ২২ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ঝিনাইদহে বিক্ষোভ মিছিল শেষে পায়রা চত্বরে সমাবেশ করেন যুবদলের নেতাকর্মীরা। ছবি: ডেইলি বাংলাদেশ

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।

মঙ্গলবার বিকেলে শহরের এইচএস সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন যুবদলের নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান সুজন, সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল বাশার বাশি, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, সহসভাপতি মনিরুল ইসলাম, আরিফুল ইসলাম, আনন, নাসের আহমেদ সোহাগ ও আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক ইমতিয়াজ আহমেদ সোহেল, সদর থানা যুবদলের আহ্বায়ক আশরাফ হোসেন এবং পৌর যুবদলের সদস্যসচিব মুক্তার হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

Advertisement

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। যেকোনো ধরনের ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান তারা।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ঝিনাইদহ
লিংক সফলভাবে কপি হয়েছে!