কেন্দুয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে নেত্রকোনার কেন্দুয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনকারী নারী প্রশিক্ষণার্থীদের সম্মাননা দেওয়া হয়।
রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও কেন্দুয়া সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল-ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান চৌধুরী।
_1794152493.jpeg)
সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ভূঁইয়া, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, উপজেলা জামায়াতের আমির মো. সাদেকুর রহমান, অপসারিত উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশীদ ফারুকী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্ব শর্মা, সমবায় উদ্যোক্তা মো. রনি, নারী উদ্যোক্তা রুনা আক্তার এবং সমবায় সমিতির সদস্য নজরুল ইসলাম ও মো. আলামিন।
উপজেলা যুবদলের সদস্যসচিব ও সমবায় সংগঠক আতাউল হক মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, শিক্ষক, সাংবাদিক, সমবায় সমিতির নেতাকর্মী ও সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভা শেষে ময়মনসিংহে অনুষ্ঠিত সমবায় প্রশিক্ষণে অংশ নিয়ে প্রথম স্থান অর্জনকারী নারী প্রশিক্ষণার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।