ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ শিল্প ও সাহিত্য ]

কবিতা ও প্রেম

পারভীন শাহনাজ
প্রকাশিত: ১৯:২৯, ৮ নভেম্বর ২০২৬
কবিতা ও প্রেম
আজও দু'চোখ ভরে কাজল পরি লাল টিপ আর খোঁপায় বেলি ফুল আমার সবচেয়ে প্রিয় প্রসাধনী,

তুমি পাহাড়ি খরস্রোতা নদী দেখেছো কখনো? 
পাথর নুড়ি দু'পায়ে  মাড়িয়ে ছুটে যায় 
প্রমত্ত সাগরে,
বিজন কোনো অরণ্যে একা হেঁটেছো কখনও, 
জেনেছো কোনো দুর্গম গুহার প্রাচীন ইতিহাস? 

আমি এখনও সেকেলে তা-ই, ভালোবাসা মানে 
বুঝি শুধুই বিশ্বাস। 
ছায়াহীন ধূসর মরুভূমিতে মাইলের পর মাইল
একা হেঁটে এসে
ম্যাপেল বাগানে জোড়া শালিক অথবা ম্যাকপাই
দেখে আনন্দে হাততালি দিয়ে উঠেছো কখনও! 

আমার কিন্তু রডডেনড্রন অথবা টিউলিপ থেকে হাস্নুহেনাই  ভালো লাগে বেশি। 

আজও দু'চোখ ভরে কাজল পরি লাল টিপ আর খোঁপায় বেলি ফুল আমার সবচেয়ে প্রিয় প্রসাধনী, 

কবিতার সাথে ঠিক কবে প্রেম হয়েছিল জানি না
তবে এখনও মন খারাপ বা আনন্দে আমি কবিতার কাছে এসেই বসি।

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!