ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

[ শিল্প ও সাহিত্য ]
হাওরের আঞ্চলিক ভাষায় কবিতা

'নাই' রাইজ্য

তানভীর মুছলিমী রামেন
প্রকাশিত: ১১:১২, ২ নভেম্বর ২০২৬
'নাই' রাইজ্য
'আল্লায় গজব দিলেও চৌক্ষত 'হানি'  আর বন্দ ভরা ধান দিলেও চৌক্ষত 'হানি’'

গেছে বচ্ছর চাচাব্বা'রে হুঁইজগজ্জিলাম, 
'চাচাব্বা, দাওয়া-মারির খবর কিতা?'

চাচাব্বায় চৌক্ষের হানি হালায়া কইছলাইন, 
'বন্দের ফসিল ব্যাবাকতা হাইন্নে খায়ালছেরে বাবা, 
ধান-দুইন কুনুছতাই নাই...’

খবড্ডা হুইন্না আম্বোও চৌক্ষের হানি হালাইছলাম।  

এই বচ্ছর চাচাব্বা'রে হিরিব্বার হুঁইজগজ্জি,
'চাচাব্বাগো, দাওয়া-মারির খবর কিতা?' 

চাচাব্বায় হিরিব্বালি চৌক্ষের হানি হালায়া কইছুইন, 
'ফসিল ভালা অইলে কিতা অইবোরে বাজান, 
কাডনের কামলা নাই, 
ধানের কুনু দাম নাই....'

আম্বো অহনও চৌক্ষের হানি হালায়া কাইন্দা দিছি।  

কাইন্দা কাইন্দা হুঁকনা আওড়ডা ভাসায়া,
ধানের আঁডি ভরা গরুর গাড়ির চাক্কার
কেঁচকেঁচানির মইধ্যে আঁতকা হুনিঃ

'আল্লায় গজব দিলেও চৌক্ষত 'হানি' 
আর বন্দ ভরা ধান দিলেও চৌক্ষত 'হানি’'

হিলায়া আঁডি ভরা গাড়িডা টাইন্না লওয়া
হাঁসফাস করা গরুডির চৌখটির বাডিত চাইয়া দেহি
চৌক্ষত লেহাঃ

মাইনষের আত্মাত শান্তি নাই,
মাইনষের আত্মাত শান্তি নাই...

এইডা দুন খালি 'নাই'রাইজ্য রে ভাই,
কিনুছতাই 'নাই', 

খালি 'নাই' আর 'নাই', 

ফসিল অইলেও 'নাই', 

আর না অইলেও 'নাই'...
 

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!