ঢাকা,  রোববার   ০১ নভেম্বর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ শিল্প ও সাহিত্য ]

এক সাধারণ মেয়ের গল্প

দিলারা হাফিজ
প্রকাশিত: ১০:৫০, ১ নভেম্বর ২০২৬
এক সাধারণ মেয়ের গল্প
সুস্বাস্থ‍্যে ও বুদ্ধিতে ভালোগুলোই বাপের নামে চলে! পিতা তখন সগৌরবে বলে, দেখতে হবে না, কার পুত্র?

মেয়ের গল্প মানেই কিছু বঞ্চনার ফিরিস্তি—
অতি সাধারণ হলে তো কথাই নেই!

মা বলতেন,ধানের নাড়া দিয়ে যে  চুল বাঁধে,
 তারও একদিন বিয়ে হয়! 

পিতৃগৃহ আর স্বামীগৃহ বলো, দুটোই তার সমান!

খাওয়ায় তার কমতি,ব‍্যসন-ভূষণ পরায় কমতি
মান-ইজ্জতে কমতি
দুনিয়াদারি দেখোনে কমতি
অসুখ-বিসুখে পথ‍্য ও ঔষধে কমতি
কোথায় নয় এই কমতি শব্দের ব‍্যবহার?

কেবল সন্তান উৎপাদনে কিছুটা হলেও বাড়তি…

ব‍্যাকরণ বলে সব সন্তান মায়ের—তবু সবগুলো নয়!

সুস্বাস্থ‍্যে ও বুদ্ধিতে ভালোগুলোই বাপের নামে চলে!
পিতা তখন সগৌরবে বলে, দেখতে হবে না, কার পুত্র?

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!