ঢাকা,  রোববার   ০১ নভেম্বর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

হ্যালোইন লুকে অপু বিশ্বাস, নতুন সাজে মুগ্ধ ভক্তরা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:৫০, ১ নভেম্বর ২০২৬
হ্যালোইন লুকে অপু বিশ্বাস, নতুন সাজে মুগ্ধ ভক্তরা
সংগৃহীত ছবি

ভিন্নধর্মী গ্ল্যামারাস সাজে হাজির হয়ে ভক্ত-অনুরাগীদের চমকে দিয়েছেন ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাস। হ্যালোইন উৎসবকে ঘিরে প্রকাশ করা তার নতুন লুকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

প্রকাশিত ছবিতে কালো রঙের লেসের স্লিট গাউনে দেখা গেছে অপু বিশ্বাসকে। ঝুলন্ত ল্যাম্পের আলো-ছায়ায় সোফায় হেলান দিয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। অন্য একটি ছবিতে তার হাতে দেখা যায় প্রাচীন ধাঁচের লণ্ঠন।

গাঢ় লাল লিপস্টিক, স্মোকি মেকআপ, ক্লাসিক ওয়েভ হেয়ারস্টাইল এবং ভিন্নধর্মী কন্টাক্ট লেন্সে সাজানো হয়েছে তার পুরো লুক। সব মিলিয়ে পোশাক ও সাজসজ্জায় ফুটে উঠেছে গথিক ধাঁচের রহস্যময় আবহ।

ছবিগুলো প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রশংসা পাচ্ছেন এই অভিনেত্রী। নতুন নতুন সাজ ও ফ্যাশন স্টাইলের মাধ্যমে প্রায়ই আলোচনায় থাকা অপু বিশ্বাসের হ্যালোইন লুকও নজর কেড়েছে অনুরাগীদের।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!