ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

‘কবে জানি হুজুররা মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে আমাকেই বিক্রি করে দেয়’

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২১:২৭, ২৬ অক্টোবর ২০২৬
‘কবে জানি হুজুররা মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে আমাকেই বিক্রি করে দেয়’
মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম

মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম বলেছেন, ‘আল্লারে আল্লাহ! দুইদিন ধরে হুজুরদের পণ্য বিক্রির নিনজা টেকনিক দেখতে দেখতে আমি ভয় পেয়ে গেছি, কবে জানি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আমারেই বিক্রি করে দেয়!’

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা লেখেন তিনি।। তার ভাষ্য, ভুলে ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নবায়ন না করায় গত দুই দিন ধরে বিজ্ঞাপন দেখতে হচ্ছে তাকে। আর এসব বিজ্ঞাপনে হুজুরদের পণ্য বিক্রির কৌশল দেখে রীতিমতো ভয় পেয়ে গেছেন তিনি। 

নায়লার দাবি, এসব প্রচারে প্রায় একই ধরনের কৌশল অনুসরণ করা হচ্ছে। পণ্যের মান ও অনুমোদনের বিষয়টি যথাযথভাবে নিশ্চিত না করেই ধর্মীয় শব্দ ব্যবহার করে ক্রেতাদের আকৃষ্ট করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। খাবারের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি লেখেন, খাবারের স্বাস্থ্য মানের কোনো বালাই নেই, শুধু মুখে ঢুকিয়ে যে এক্সপ্রেশন দিচ্ছে, তাদের মনে হচ্ছে তারা এক একজনের বিশাল বিশাল ল্যাব অলিগলি চিপাতে আছে!’এ ধরনের প্রচার দেখে বিরক্তি প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘সিরিয়াসলি কী একটা অবস্থা!’শেষ পর্যন্ত বিজ্ঞাপনের যন্ত্রণা থেকে মুক্তি পেতে নগদ অর্থ খরচ করে ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনেছেন তিনি। 

রসিকতা করে তিনি লেখেন, ‘নগদ সাবস্ক্রিপশন কিনে ফেললাম! এই অত্যাচার সহ্য করার মতো নয়! পরে দেখা যাবে আমার ‘কাতানা’কেও বেঁচে দিছে!’

ডেইলি-বাংলাদেশ/এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!