[ শিল্প ও সাহিত্য ]
একটি মারাত্মক শোকের বিজ্ঞাপন
"যন্ত্রণার বৃন্তে ব্যথারা আঙুল নেড়ে কাতুকুতু দিয়েছে
কষ্টের নিম্নাঙ্গ ক্ষতবিক্ষত
হেরে গেছে শরমের কাছে,
ফাঁকের সুরঙ্গ বেয়ে
ইঁদুর গর্ত খুঁড়েছে।
দুঃখের যোনি আঁচলে
সোনা ঢাকে হুতাশে,
ক্রন্দন রসে ভিজে টসটসে হয়
তুলতুলে পেঁজা তুলো বালিশের বুকে।
ধর্ষিত বেদনা হেসে ওঠে স্বরবে ;
বক্ষযুগল উদলা করে বলে,
"যন্ত্রণার বৃন্তে
ব্যথারা আঙুল নেড়ে
কাতুকুতু দিয়েছে ;
বড্ড বেরসিক ঢংয়ে।"
হু হু করে কান্নার আওয়াজ
দূষণ বেগে গণ্ডদেশ ভেদ করে ;
কর্ণের পর্দা ফাটিয়ে দেয়
আহ্ উহ্ র শীৎকারে,
ঘেমে নেয়ে ওঠে একটি মৃত্যু
অপ উপসর্গ +এ..!
মারাত্মক শোকের বিজ্ঞাপনে
সমবেদনা বিছানায় কাপন তোলে ;
ইন্না লিল্লাহ, নাউজুবিল্লাহ...
মন্তব্য বাক্সের বন্দী ঘরে...!
ডেইলি-বাংলাদেশ/এসএমএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!