ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গাজীপুরে আগুনে পুড়ল ফার্মেসিসহ ৭ দোকান

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৭, ৩১ অক্টোবর ২০২৬
গাজীপুরে আগুনে পুড়ল ফার্মেসিসহ ৭ দোকান
গাজীপুরের কোনাবাড়ীতে শুক্রবার রাতে অগ্নিকাণ্ডে ফার্মেসিসহ সাতটি দোকান পুড়ে যায়। ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের কোনাবাড়ীতে অগ্নিকাণ্ডে একটি ফার্মেসিসহ সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতের শেষ ভাগে আগুনে তিনটি মুদি দোকান ও তিনটি ভাঙারির দোকানও পুড়ে যায়। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (৩১ অক্টোবর) ভোর ৪টার দিকে কোনাবাড়ীর দেওয়ালীয়াবাড়ির ১ নম্বর ভান্ডারীর গলিতে এ অগ্নিকাণ্ড ঘটে।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ভোর ৪টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ভোর সাড়ে ৫টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও জানান, অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনের হাত থেকে প্রায় ১০ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে নিরূপণ করা হয়েছে।

 

 

 

ডেইলি-বাংলাদেশ/গাজীপুর/জেডআই
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!