[ শিল্প ও সাহিত্য ]
বৃষ্টিস্নাত তুমি
ছবি সংগৃহীত
তুমি সেদিন মেরুন জামা পড়েছিলে
শরতের প্রভাতে বৃষ্টি অনাহুত নয়তো একেবারে
আমরা ছিলাম লোকচক্ষুর আড়ালে
বৃষ্টি ছিলো তোমার চোখের পাতায়
বৃষ্টিস্নাত তুমি আমার দুচোখে
মোহ মায়া ভালোবাসায়
হয়তো একটু বেশি কিছু তারচেয়ে
ইশ্ বৃষ্টিটা সেদিন এসেছিলো বলে
শরতের ভীষণ প্রভাতে
সাজ-সজ্জার বালা ছিলো না এত সকালে
বৃষ্টি তোমায় সাজিয়েছিলো
আমি ভিজেছিলাম বৃষ্টিতে।
ডেইলি-বাংলাদেশ/এআর/এসআই
খবরটি শেয়ার করুন:
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!