ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]
এলাকায় শোকের ছায়া

এক সঙ্গে চিরনিদ্রায় শায়িত বজ্রপাতে নিহত পাবনার ৬ শিশু-কিশোর

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫২, ৩১ অক্টোবর ২০২৬
এক সঙ্গে চিরনিদ্রায় শায়িত বজ্রপাতে নিহত পাবনার ৬ শিশু-কিশোর
বাসুদেবপুর দাখিল মাদ্রাসা মাঠে বজ্রপাতে নিহত ৬ শিশু-কিশোরের একযোগে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন স্থানীয় হাজারো মানুষ।

পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে বজ্রপাতে নিহত ৬ শিশু ও কিশোরের জানাজা শেষে দাফন করা হয়েছে। নিহত ৬ জনকেই একই গোরস্থানে সারিবদ্ধভাবে দাফন করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় মালঞ্চি ইউনিয়নের বাসুদেবপুর দাখিল মাদারসা মাঠে নিহতদের এক সঙ্গে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে দাফন করা হয়। এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মালঞ্চি ইউনিয়নের সোনাপাতি বিলের মধ্যে বজ্রপাতে তারা নিহত হন।

নিহতরা হলেন- মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা এলাকায় রবিউল ইসলামের ছেলে শাওন (২৪), নলমুড়া এলাকার ইসমাইল মোল্লার ছেলে রব্বেল মোল্লা (২০), শাজাহান প্রামানিকের ছেলে মিজানুর রহমান (১০), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১৪), শাহাদুলের ছেলে আব্দুল্লাহ (১৮) এবং ইবাদুলের ছেলে ইমন (১৪)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বিভিন্ন অঞ্চল থেকে ওই বিলে মাছ মারতে গিয়েছিলেন। এ সময় বিকেলে ৮ জন বৃষ্টির মধ্যে পড়ে বিলের একটি টং ঘরে আশ্রয় নেয়। এই সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। এবং দুইজন গুরুতর আহত হন। তারা বেশ কিছুক্ষণ টং ঘরেই পড়েছিলেন। সন্ধ্যার দিকে আশপাশে এলাকার মানুষ টের পেয়ে নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

জানাজাস্থলে এক হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়। শোকে স্তব্ধ এই জানাজায় অংশ নিতে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন এবং সর্বস্তরের হাজার হাজার মানুষ ও পেশাজীবী মানুষ সমবেত হন। প্রিয়জনদের হারায়ে স্বজনদের কান্নায় ও আহাজারিতে পুরো এলাকায় এক গভীর শোকের ছায়া নেমে আসে।

পাবনার অতিরিত্ত জেলা প্রশাসক( সার্বিক) মো. মনিরুজ্জামান  জানিয়েছেন, নিহতদের জানাজা ও  দাফন সম্পন্ন হয়েছে। দাফন ও আহতদের জরুরি চিকিৎসায় আর্থিক সহায়তা হিসেবে নিহত ৬ জনের প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা এবং আহতের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেয়া হয়।   জেলা প্রশাসক আমিনুল ইসলাম উপস্থিত থেকে অনুদানের অর্থ পরিবারগুলোর হাতে তুলে দেন।  সরকারের ঘোষিত বজ্রপাতে নিহত ও আহতদের আর্থিক সহায়তা নীতিমালার আওতায়   সহযোগিতা দেয়া হয়েছে।

এদিকে বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে এলাকা। স্বজনদের কান্না আর আহাজারিতে ভারি হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

ডেইলি-বাংলাদেশ/পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!