[ জাতীয় ]
সীমান্তের ওপারের ইশারায় অস্থিরতার চেষ্টা: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে সংশ্লিষ্টদের কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, শ্রমিক আন্দোলনকে ব্যবহার করে কেউ কেউ ভিন্ন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন। সীমান্তের ওপারের ইশারায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (২ নভেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে গার্মেন্টস মালিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!