ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাতে বেরিয়েছিলেন বাড়ি থেকে, সকালে সুপারি বাগানে মিলল মরদেহ

ভোলা ও চর‌ফ্যাশন প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৮, ৮ নভেম্বর ২০২৬
রাতে বেরিয়েছিলেন বাড়ি থেকে, সকালে সুপারি বাগানে মিলল মরদেহ
চরফ্যাশনে সুপারি বাগান থেকে উদ্ধার করা সেলিমের মরদেহ। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার চরফ্যাশন উপজেলায় সুপারি বাগান থেকে মো. সেলিম (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাসানগঞ্জ এলাকার একটি সুপারি বাগান থেকে ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সেলিম ওই এলাকার মৃত কালু মাঝির ছেলে।

জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে খাবার খেয়ে ঘুমাতে যান সেলিম। পরদিন রোববার স্থানীয় মফিজের সুপারি বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখেন এক ব্যক্তি। পরে বিষয়টি সেলিমের স্বজনদের জানানো হলে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

এ বিষয়ে চরফ্যাশন থানার উপপরিদর্শক (এসআই) মো. সিদ্দিক বলেন, ঘটনাস্থল থেকে সেলিমের মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!