ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ শিশুকিশোর ]

শহর আমার সূর্য, গেরাম আমার চাঁদ

ওয়াহিদ ওয়াসেক
প্রকাশিত: ১৭:১৭, ৮ নভেম্বর ২০২৬
শহর আমার সূর্য, গেরাম আমার চাঁদ
গেরামটাতে আব্বা থাকেন আম্মা, ভাই আর আপা— শহরটাতে একলা থাকি

ইট-পাথরের এই শহরে
মিস করি খুব কাকে?
সহজ-সরল স্বচ্ছ, কোমল
আমার গেরামটাকে!

শহরটাতে খুব কোলাহল 
নিয়মমাফিক সব—
গেরামজুড়ে শান্ত হাওয়া
পাখির কলরব! 

গেরামটাতে আব্বা থাকেন
আম্মা, ভাই আর আপা—
শহরটাতে একলা থাকি 
একলা হাঁটি পা-পা!

গেরাম আমার মায়ের মতোন
চলার আশীর্বাদ—
শহর আমার সূর্য এবং 
গেরাম আমার চাঁদ!

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!