ঢাকা,  শুক্রবার   ০৬ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

[ শিশুকিশোর ]

ও মালতী

মোস্তাফিজুল হক
প্রকাশিত: ১০:৫০, ৬ নভেম্বর ২০২৬
ও মালতী
ও মালতী এসো তুমি তন্দ্রামধুর রাতে, তোমার অধর ছুঁ'ব আমি দরদভরা হাতে।

ও মালতী সেজেছিলে হলুদ ওড়না পরে,
পাশে গিয়ে বসেছিলাম প্রণয় মোহ ধরে॥
তোমায় দেখে ভেবেছিলাম তুমি বনের পরি,
তোমার শ্যামা অঙ্গে ছিল রূপের ছড়াছড়ি--
তোমার রূপে ডুবে গেছি অযথা ভুল করে॥

তোমার সাথে হঠাৎ করে কেনই হলো দেখা,
তোমায় কেন একা রেখে চলে এলাম একা?
তুমিও তো পথ নিলে না আপন ভুবন রেখে,
তবু কেন হৃদয় দিলাম অতুল প্রণয় মেখে--
অযথা মন পুড়ছে কেন বিরহ-ভাব জ্বরে॥

ও মালতী এসো তুমি তন্দ্রামধুর রাতে,
তোমার অধর ছুঁ'ব আমি দরদভরা হাতে।
তোমার সাথি হব আমি সাঁঝের ফুলবনে,
না বলা সব মনের কথা বলব আপনমনে--
তুমি শুধু উড়িয়ে নিও রূপমাধুরীর ভরে॥
 

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!