ঢাকা,  শুক্রবার   ০৬ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কাশিমপুর কারাগারে শৌচাগারে গলায় ফাঁস

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৮, ৬ নভেম্বর ২০২৬
কাশিমপুর কারাগারে শৌচাগারে গলায় ফাঁস
কাশিমপুর কারাগারে শৌচাগারে গলায় ফাঁস

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর শৌচাগারের দরজায় গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছেন হত্যা মামলার এক হাজতি। পরে কারারক্ষীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত হাজতির নাম রাজু। তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ গ্রামের আয়নাল হকের ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার হালিমা আক্তার জানান, বৃহস্পতিবার শৌচাগারের দরজায় গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন রাজু। পরে দায়িত্বে থাকা কারারক্ষীরা তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। দ্রুত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা সাড়ে ৩টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!