ঢাকা,  মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ শিল্প ও সাহিত্য ]

ভোরের কোনো অভিযোগ নেই

দীপু মাহমুদ
প্রকাশিত: ১৩:৫৬, ৩ নভেম্বর ২০২৬
ভোরের কোনো অভিযোগ নেই
ভোরের বাতাসের পাশে কেবল চুপচাপ কিছুক্ষণ বসে থাকি একা অস্পষ্ট কুয়াশার মতো

ঘুম ভেঙে দেখি,
সকাল আমার নামে কোনো অভিযোগ করেনি।

জানালায় থমকে আছে আলো
পৃথিবী আবারও
আরেকটি দিন ধার দিতে রাজি।

কার্নিশ ছুঁয়ে পাখি উড়ে গেল
আকাশ ঠিক আগের মতোই আছে
তবু আমার ভেতরে
জন্ম নিল আরেকটি নীল সকাল।

খাঁচার পাখির করুণ শিসে বুঝেছি-
জীবন কোনো অলৌকিক ঘটনা নয়,
ভোরের মতোই প্রতিদিন ফিরে আসে।

আমাদের কাজ শুধু
দরজার কপাট নিঃশব্দে খুলে দেওয়া।

আজ কোনো হিসেব মেলানোর ইচ্ছে নেই
কোনো অভিমান নেই।

ভোরের বাতাসের পাশে
কেবল চুপচাপ কিছুক্ষণ
বসে থাকি একা অস্পষ্ট কুয়াশার মতো।

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!