ঢাকা,  মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৮, ৩ নভেম্বর ২০২৬
সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা
সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা। ছবিঃ ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জ সদর উপজেলার চন্দ্রকোনা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।


ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দুর্দশা সরেজমিনে পরিদর্শন করে তাঁদের প্রতি সহমর্মিতা প্রকাশের পাশাপাশি পুনর্বাসনে বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।


গত শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে চন্দ্রকোনা বাজারের প্রায় সব দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে ব্যবসায়ীরা তাঁদের দীর্ঘদিনের ব্যবসাপ্রতিষ্ঠান, পুঁজি ও মূল্যবান মালামাল হারিয়ে চরম বিপাকে পড়েন। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।


সোমবার (২ নভেম্বর) বিকেলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেন মির্জা মোস্তফা জামান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের ক্ষয়ক্ষতির বিস্তারিত খোঁজখবর নেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দুর্দিনে পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি তাঁদের দ্রুত পুনর্বাসনে সরকারি-বেসরকারি পর্যায়ে সহযোগিতা কামনা করেন।


তিনি ক্ষতিগ্রস্ত প্রত্যেক ব্যবসায়ীর পাশে দাঁড়াতে বিভিন্ন স্বেচ্ছাসেবী, সামাজিক ও মানবিক সংগঠনসহ বিত্তবান ব্যক্তিদের প্রতি আর্থিক সহায়তার আহ্বান জানান। একই সঙ্গে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাঁদের দুর্দিনে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান, জেলা জাসাস নেতা ও পৌর জাসাসের সভাপতি সাইফুল ইসলাম, জেলা জাসাস নেতা কামরুজ্জামান সোহাগ, জেলা মহিলা দলের নেত্রী আইনুর নাহার কলি, সাবেক ছাত্রনেতা খলিলুর রহমান খলিলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন মোঃ মনজুরুল আলম, মোঃ বিশা বিল্লাল, মোঃ আক্তার হোসেন, মোঃ আকবর আলী, দোয়াম মোল্লা, মোঃ ফরিদুল ইসলাম ও মোঃ গোলাপ হোসেন। এ ছাড়া মার্কেটের মালিক তন্ময়ও ক্ষতিগ্রস্ত হয়েছেন।


এলাকার সচেতন মহল জানান, ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে সরকারি সহায়তার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজের বিত্তবানদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!