ঢাকা,  মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

দেওয়ানগঞ্জ এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বিপর্যয় পাশ করেছে এক-দু’জন করে

মদন মোহন ঘোষ, দেওয়ানগঞ্জ (জামালপুর) মদন মোহন ঘোষ, দেওয়ানগঞ্জ (জামালপুর)
প্রকাশিত: ১৩:৫১, ৩ নভেম্বর ২০২৬
দেওয়ানগঞ্জ এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বিপর্যয় পাশ করেছে এক-দু’জন করে
ফাইল ছবি

দেওয়ানগঞ্জে ২০২৬ সালে এইচএসসি, আলিম ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২ হাজার ৩১০ জন। উত্তীর্ণ হয়েছে ৮৫৬ জন। ফেল করেছে অর্ধেকের বেশি, ১ হাজার ৪৫৪ জন। দেওয়ানগঞ্জ উপজেলায় পাসের হার ৩৭.০৬ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ৮ জন।

৯টি কলেজের মধ্যে কোনো কোনো কলেজে ১, ২, ৩ ও ৪ জন করে পাস করেছে। কলেজগুলোর মধ্যে মোফাজ্জল মিয়া মেমোরিয়াল ডিগ্রি কলেজে পরীক্ষার্থীর সংখ্যা ৪১৪ জন। পাস করেছে ৪৮ জন। পাসের হার ১১.৫৯ শতাংশ। শাহজাদপুর আব্দুল ওয়াহেদ আশরাফ আলী মেমোরিয়াল কলেজে পরীক্ষার্থী ৩৮ জন, পাস করেছে ১ জন। আব্দুল মমিন লাল মিয়া মহিলা কলেজে পরীক্ষার্থী ১৮ জন, পাস করেছে ৩ জন। বাঘারচর কলেজে পরীক্ষার্থী ৩৪ জন, পাস করেছে ৪ জন। আলহাজ্ব হেলাল উদ্দিন নুরুন্নাহার মেমোরিয়াল কলেজে পরীক্ষার্থী ২৩ জন, উত্তীর্ণ হয়েছে ২ জন।

জানা গেছে, ২০১৪ সালে দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নে শাহজাদপুর আব্দুল ওয়াহেদ আশরাফ আলী মেমোরিয়াল কলেজটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১৫ জন শিক্ষক কর্মরত।

শনিবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর এমন হতাশাজনক চিত্র সামনে আসে। ২০২৬ সালে এইচএসসি পরীক্ষার্থী ছিল ১ হাজার ৬২৮ জন। উত্তীর্ণ হয়েছে ৫৫৬ জন। পাসের হার ৩৪.৪৫ শতাংশ। আলিম পরীক্ষার্থীর সংখ্যা ২২৯ জন। পাস করেছে ১২৮ জন। পাসের হার ৫৫.৯২ শতাংশ। ফেল করেছে ১০১ জন।

দেওয়ানগঞ্জ কামিল স্নাতকোত্তর মাদ্রাসা থেকে ১৩৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। পাস করেছে ৯২ জন। এ প্লাস পেয়েছে ৩ জন।

সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় ১৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২ জন।

দেওয়ানগঞ্জ সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল ডিগ্রি কলেজে পরীক্ষার্থীর সংখ্যা ৬৩৪ জন। উত্তীর্ণ হয়েছে ৩৭৬ জন। পাসের হার ৫৯.৩১ শতাংশ। এ প্লাস পেয়েছে ৩ জন।

এইচএসসি ভোকেশনাল পরীক্ষার্থী ছিল ৪৫৩ জন। পাস করেছে ১৭২ জন। জিপিএ-৫ পেয়েছে ২ জন।

স্থানীয়দের অভিযোগ, কলেজগুলোতে পাঠদানের পরিবেশের অবনতি হয়েছে। পড়াশোনার পরিবর্তে মোবাইল ও ফেসবুকে সময় কাটানোর প্রবণতা বেড়েছে।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন, এবারের এইচএসসি পরীক্ষায় কলেজগুলোর ফলাফল হতাশাজনক। শিক্ষকদের চরম গাফিলতি রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/দেওয়ান/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!