[ শিল্প ও সাহিত্য ]
সোনাঝরা আলো
কবিতার বই হাতে , চোখ রেখে আকাশেতে, আমিও তোমার কথা ভাবছি,
নিশ্চুপ মাঝরাতে পৃথিবী ঘুমিয়ে যখন,
তারাগুলো মিটিমিটি জ্বলছে,
পূর্ণিমা চাঁদ হতে, সোনাঝরা আলো এসে ,
আমাকে তোমার কথা বলছে।
হয়তো সবার মতো , তুমি ঘুমিয়ে গেছো,
আমার স্মৃতি শুধু বুকে জড়িয়ে
স্বপ্নে বিভোর তুমি, করতে আলিঙ্গন,
দিয়েছ কোমল হাত বাড়িয়ে,
যখনই ভাঙ্গলো ঘুম স্বপ্নে দেখা স্মৃতি,
বার বার শুধু মনে পড়ছে।
পূর্ণিমা চাঁদ হতে , সোনাঝরা আলো এসে ,
আমাকে তোমার কথা বলছে।
কবিতার বই হাতে , চোখ রেখে আকাশেতে,
আমিও তোমার কথা ভাবছি,
আর জোসনার রং নিয়ে,ভালোবাসার তুলি দিয়ে
হ্নদয়ে তোমার ছবি আঁকছি।
যখনই পোহালো রাত, উকি মারে সু প্রভাত,
বেরসিক সূর্যটা হাসছে।
পূর্ণিমা চাঁদ হতে, সোনাঝরা আলো এসে
আমাকে তোমার কথা বলছে।
ডেইলি-বাংলাদেশ/এসএমএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!