ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নিয়োগ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ছয়টি পদে ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এ জন্য পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। প্রতিটি পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২৩ টাকা।
এক নজরে নিয়োগের তথ্য
-
প্রতিষ্ঠান: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)
-
পদসংখ্যা: ৬টি
-
মোট নিয়োগ: ১৮ জন
-
চাকরির ধরন: অস্থায়ী
-
কর্মস্থল: ঢাকা
-
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
-
নাগরিকত্ব: প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
আবেদনের সময়সূচি
-
আবেদন শুরু: ৫ নভেম্বর ২০২৬, সকাল ১০টা
-
আবেদনের শেষ সময়: ২৬ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা
-
আবেদনের মাধ্যম: অনলাইন
-

বয়সসীমা
৫ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে ৩০০×৩০০ পিক্সেল মাপের ছবি এবং ৩০০×৮০ পিক্সেল মাপের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
নির্ধারিত সময়ের পর জমা দেওয়া আবেদন এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণ করা হবে না। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদনের নিয়ম জানতে ডিএসসিসির নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে।
আবেদন ফি
প্রতিটি পদের জন্য পরীক্ষার ফি ২২৩ টাকা। টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে আবেদন জমা দেওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এ ফি পাঠাতে হবে। আবেদন ফি অফেরতযোগ্য।