ই-জোনে ১১৬৯ জনের চাকরি
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ই-জোন এইচ আর এম লিমিটেড। প্রতিষ্ঠানটি পৃথক ৮টি পদে মোট ১ হাজার ১৬৯ জন নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ২ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার তত্ত্বাবধানে প্রস্তাবিত প্রকল্পের আওতায় দেশের ৫৩টি জেলায় মাঠপর্যায়ে পাঁচ ক্যাটাগরিতে এবং ঢাকায় প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটে (পিএমইউ) তিন ক্যাটাগরিতে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে।
চাকরিগুলো চুক্তিভিত্তিক আউটসোর্সিংয়ের আওতায় হবে। প্রস্তাবিত নিয়োগের মেয়াদ ১৬ থেকে ১৮ মাস।
পদভিত্তিক নিয়োগের বিস্তারিত
১. ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর
-
পদসংখ্যা: ২৬টি
-
বেতন: ৭০ হাজার থেকে ৮০ হাজার টাকা
-
কর্মস্থল: জেলা পর্যায়
২. উপজেলা ডাটা ম্যানেজমেন্ট ফ্যাসিলিটেটর
-
পদসংখ্যা: ২০০টি
-
বেতন: ৪০ হাজার থেকে ৪৫ হাজার টাকা
-
কর্মস্থল: উপজেলা পর্যায়
৩. ইউনিয়ন ডাটা ফ্যাসিলিটেটর
-
পদসংখ্যা: ৮০০টি
-
বেতন: ৩২ হাজার থেকে ৩৫ হাজার টাকা
-
কর্মস্থল: ইউনিয়ন পর্যায়
৪. ডাটা কোয়ালিটি মনিটর
-
পদসংখ্যা: ২৬টি
-
বেতন: ৪৫ হাজার থেকে ৫০ হাজার টাকা
-
কর্মস্থল: জেলা পর্যায়
৫. ডাটা কোয়ালিটি ফ্যাসিলিটেটর
-
পদসংখ্যা: ৯২টি
-
বেতন: ৩৫ হাজার থেকে ৩৮ হাজার টাকা
-
কর্মস্থল: জেলা পর্যায়
৬. ডাটা মনিটরিং এক্সিকিউটিভ
-
পদসংখ্যা: ২১টি
-
বেতন: ৫০ হাজার থেকে ৬০ হাজার টাকা
-
কর্মস্থল: প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট (পিএমইউ), ঢাকা
৭. টেকনিক্যাল এক্সপার্ট—সিস্টেম অপারেশনস
-
পদসংখ্যা: ২টি
-
বেতন: ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৩০ হাজার টাকা
-
কর্মস্থল: প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট (পিএমইউ), ঢাকা
৮. প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট
-
পদসংখ্যা: ২টি
-
বেতন: ৫০ হাজার থেকে ৫৫ হাজার টাকা
-
কর্মস্থল: প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট (পিএমইউ), ঢাকা
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিডিজবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২ নভেম্বর ২০২৬।