ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নিউইয়র্ক শহরে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:২৫, ২০ মার্চ ২০২৩
নিউইয়র্ক শহরে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত
প্রতীকি ছবি

নিউইয়র্ক শহরের কাছে এক সড়ক দুর্ঘটনায় পাঁচ কিশোর নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটের দিকে নিউইয়র্ক অঙ্গরাজ্যের ছোট শহর স্কারসডেলে ঘটনাটি ঘটেছে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি গাছে গিয়ে ধাক্কা লেগেই আগুন ধরে যায়। 

পুলিশের তথ্যানুযায়ী, ওয়েস্টচেস্টার কাউন্টির হাচিনসন রিভার পার্কওয়ের স্কারসডেলের অংশে ঘটা এ দুর্ঘটনায় নিহতদের সবার বয়স ৮ থেকে ১৭ বছরের মধ্যে। তাদের চারজন কিশোর ও একজন কিশোরী। নিহত ১৬ বছর বয়সি এক কিশোর গাড়িটি চালাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। ছয়জনের মধ্যে শুধু ৯ বছর বয়সি এক বালক জীবিত আছে।

আরো পড়ুন>> থাইল্যান্ডে মে মাসে ভোট, ভেঙে দেওয়া হলো সংসদ

Advertisement

ওই বালক গাড়িটির পেছনদিকের হ্যাচব্যাক-কার্গো অংশে ছিল। দুর্ঘটনার পর সে গাড়ির পেছনের অংশ দিয়ে বের হয়ে আসতে সক্ষম হয়। আহত হলেও তার আঘাত মারাত্মক নয় এবং তাকে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

ওয়েস্টচেস্টার কাউন্টির পুলিশ বিভাগ জানিয়েছে, এ দুর্ঘটনায় অন্য কোনো গাড়ি যুক্ত ছিল না, কী পরিস্থিতিতে এ ঘটনা ঘটেছে তা সার্বিকভাবে তদন্ত করা হচ্ছে।
 
হাচিনসন রিভার পার্কওয়ের যে অংশটিতে দুর্ঘটনাটি ঘটেছে সেটি নিউইয়র্কের সড়কগুলোর মধ্যে অন্যতম। এটি সবচেয়ে দুর্ঘটনাপ্রবণ স্থান বলে জানিয়েছে সংবাদপত্রটি।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!